Monday, May 16, 2016

Git কি? Git কেন ব্যবহার করব। বাংলায় কিভাবে আমরা সহজেই Git শিখতে পারি। Git এর গুরুত্ব পূর্ন কমান্ডের উদাহরনসহ ব্যাখ্যা।

               v Git কি?

Git হল এক প্রকার ভার্সন কন্ট্রোল সিস্টেম(VCS)। অনেক প্রকার ভার্সন কন্ট্রোল সিস্টেম আছে যেমনঃ Concurrent Version System(CVS),  Subversion(SVN), Git, Mercurial ইত্যাদি। এর মধ্যে Git  হল একটি।



   v কেন Git ব্যাবহার করা হয়?

Ø  সাধারনত, কোডের রিভিশন রাখার জন্য।
Ø  এটা অফলাইন এবং অনলাইন দুই ভাবেই কাজ করা যায়।
Ø  Git খুব শক্তিশালী এবং দ্রুত কাজ করে।
Ø  খুব সহজেই মাল্টিপল ডেভেলপার মিলে যেকোন ধরনের প্রজেক্টে কাজ করা যায় এবং কোডগুলো খুব সহজেই ম্যানেজ করা যায়।


  v         কেন কিভাবে আমরা বাংলায় Git শিখতে পারি?
Step By Step ব্যাখ্যা। ভিডিওটি দেখার জন্য এই লিঙ্কে ক্লিক করুন।
  

v Git এর গুরুত্বপূর্ণ কিছু কমান্ড এবং তার ব্যাখ্যা?

·         Git এ নাম এবং ইমেইল কনফিগার করা যাতে git বুঝতে পারে আপনি কে।
নাম Configure করার জন্যঃ
Git Command: git config --global user.name "Sukanta Bala
ই-মেইল Configure করার জন্যঃ
Git Command: git config --global user.email sukanta@example.com

·         নতুন Local Repository তৈরি করতে ব্যবহৃত কমান্ড।
Git Command: git init

·         Local Repository এর কপি তৈরি করার জন্য ব্যবহৃত কমান্ড।
Git Command: git clone /path/to/repository

·         রিমোট সার্ভার এর জন্য ব্যবহৃত কমান্ডঃ
Git Command: git clone username@host:/path/to/repository
 
 
·         Git এ কোন ফাইল add করার জন্য 
Git Command: git add<filename>
 
·         কোন ফাইল এ Commit করার জন্য ব্যবহৃত কমান্ড।
Git Command: git commit –m”Commit message”
 
Ø  Commit কেন করা হয়ঃ
কোন ফাইলে কি ধরনের পরিবর্তন হল তা Commit এর মাধ্যমে সুন্দর করে লিখে রাখা যায়
যাতে পরবর্তিতে বুঝতে সুবিধা হয় ফাইলে কি ধরনের চেইঞ্জ হয়েছে।
 
·         সকল লোকাল ফাইল চেঞ্জ এ কমিট করার জন্য ব্যবহৃত কমান্ড।
Git Command: git commit –a
 
·         ফাইলের যেকোন পরিবর্তন দূরবর্তী সার্ভারে মাস্টার ব্রাঞ্চে পাঠানোর কমান্ড।
Git Command: git push origin master
 
·         বর্তমান ফাইল দেখার জন্য প্রয়োজনীয় কমান্ড।
Git Command: git status
 
·         রিমোট Repository তে কানেক্ট হওয়ার জন্য প্রয়োজনীয় কমান্ড।
Git Command: git remote add origin <server>
 
·         নতুন ব্রাঞ্চ তৈরি করার জন্য প্রয়োজনীয় Git কমান্ড।
Git Command: git checkout -b <branchname>
 
·         এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে যাওয়ার জন্য প্রয়োজনীয় কমান্ড।
Git Command: git checkout <branchname>
 
·         সকল ব্রাঞ্চ দেখার জন্য প্রয়োজনীয় কমান্ডঃ
Git Command: git branch
 
·         কোন ব্রাঞ্চ ডিলিট করার জন্য প্রয়োজনীয় কমান্ডঃ
Git Command: git branch -d <branchname>
 
 
 


1 comment:

Unknown said...

Very effective post...