v Git
কি?
Git হল এক প্রকার ভার্সন কন্ট্রোল সিস্টেম(VCS)। অনেক প্রকার ভার্সন কন্ট্রোল সিস্টেম আছে
যেমনঃ Concurrent Version System(CVS), Subversion(SVN), Git, Mercurial ইত্যাদি। এর মধ্যে Git হল একটি।
v কেন Git ব্যাবহার করা হয়?
v কেন Git ব্যাবহার করা হয়?
Ø সাধারনত, কোডের রিভিশন রাখার জন্য।
Ø এটা অফলাইন এবং অনলাইন দুই ভাবেই কাজ করা যায়।
Ø Git খুব শক্তিশালী এবং দ্রুত কাজ করে।
Ø খুব সহজেই মাল্টিপল ডেভেলপার মিলে যেকোন ধরনের প্রজেক্টে কাজ
করা যায় এবং কোডগুলো খুব সহজেই ম্যানেজ করা যায়।
v কেন কিভাবে আমরা বাংলায় Git শিখতে পারি?
Step By Step ব্যাখ্যা। ভিডিওটি দেখার জন্য এই লিঙ্কে ক্লিক করুন।
v Git এর গুরুত্বপূর্ণ কিছু কমান্ড এবং তার ব্যাখ্যা?
·
Git এ নাম এবং ইমেইল কনফিগার করা যাতে git
বুঝতে পারে আপনি কে।
নাম Configure করার জন্যঃ
Git Command: git config --global user.name
"Sukanta Bala”
ই-মেইল Configure করার
জন্যঃ
·
নতুন Local Repository তৈরি করতে ব্যবহৃত কমান্ড।
Git Command: git init
·
Local
Repository এর কপি তৈরি করার জন্য ব্যবহৃত
কমান্ড।
Git Command: git clone
/path/to/repository
·
রিমোট
সার্ভার এর জন্য ব্যবহৃত কমান্ডঃ
Git Command: git
clone username@host:/path/to/repository
· Git এ কোন ফাইল add করার জন্য
Git Command: git add<filename>
· কোন ফাইল এ Commit করার জন্য ব্যবহৃত কমান্ড।
Git Command: git commit –m”Commit message”
Ø Commit কেন করা হয়ঃ
কোন ফাইলে কি ধরনের পরিবর্তন হল তা Commit এর মাধ্যমে সুন্দর করে লিখে রাখা যায়
যাতে পরবর্তিতে বুঝতে সুবিধা হয় ফাইলে কি ধরনের চেইঞ্জ হয়েছে।
· সকল লোকাল ফাইল চেঞ্জ এ কমিট করার জন্য ব্যবহৃত কমান্ড।
Git Command: git commit –a
· ফাইলের যেকোন পরিবর্তন দূরবর্তী সার্ভারে মাস্টার ব্রাঞ্চে পাঠানোর কমান্ড।
Git Command: git push origin master
· বর্তমান ফাইল দেখার জন্য প্রয়োজনীয় কমান্ড।
Git Command: git status
· রিমোট Repository তে কানেক্ট হওয়ার জন্য প্রয়োজনীয় কমান্ড।
Git Command: git remote add origin <server>
· নতুন ব্রাঞ্চ তৈরি করার জন্য প্রয়োজনীয় Git কমান্ড।
Git Command: git checkout -b <branchname>
· এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে যাওয়ার জন্য প্রয়োজনীয় কমান্ড।
Git Command: git checkout <branchname>
· সকল ব্রাঞ্চ দেখার জন্য প্রয়োজনীয় কমান্ডঃ
Git Command: git branch
· কোন ব্রাঞ্চ ডিলিট করার জন্য প্রয়োজনীয় কমান্ডঃ
Git Command: git branch -d <branchname>
1 comment:
Very effective post...
Post a Comment