Abstract Class কি?
Abstract Class এমন এক ধরনের ক্লাস যার অবজেক্ট সৃষ্টি করা যায় না। অন্য ক্লাস(subclass) থেকে extend করাই হল এর
উদ্দেশ্য।
Abstract Method কি?
Abstract method হল এমন এক ধরনের মেথড যার শুধু ঘোষণা (declaration) থাকে,বাস্তবায়ন(implementation)
থাকে না।
Abstract Method কেন ব্যবহার
করা হয়?
ধরি, আমরা একটি মানুষের আচরনের ক্লাস তৈরি করতে চাই, যার Base Class শুরু হবে মানুষ নাম দিয়ে। বিভিন্ন
মানুষের বিভিন্ন রকম আচরন থাকতে পারে যেমন কেউ গান পছন্দ করে, কেউ নাচ পছন্দ করে, কেউ ক্রিকেট খেলা পছন্দ করে
কিন্তু সব মানুষের কমন কিছু
বৈশিষ্ট্য আছে যেমন সব মানুষেই খাবার গ্রহন করে, সব মানুষেই ঘুমায়। যখন একটি
বেস ক্লাসে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যর মেথড থাকে,তখন ওই ক্লাসকে abstract class হিসেবে ঘোষণা করা হয়।
নিচের উদাহরন থেকে বিষয়টি পরিস্কার হবে...
public
abstract Man
{
public void eat(Food food)
{
// do something with food....
}
public void sleep(int hours)
{
// sleeping time
}
public
abstract void hobby(); //Abstract Method
}
এখন যেকোন মানুষ ( যেমন রহিম, করিম) এই Base class Man কে অবজেক্টের মাধ্যমে
উপস্থাপন করতে পারবে।
ধরি, রহিম ও করিম subclass এর মাধ্যমে Man ক্লাসকে উপস্থাপন করব...
public Rahim extends Man
{
Public Rahim void hobby() {
System.out.println ("Rahim’s hobby is Singing.");
}
}
public Karim extends Animal
{
public void hobby() {
System.out.println ("Karim’s hobby is Dancing. ");
}
}
No comments:
Post a Comment